মধ্যপ্রাচ্যে অবিলম্বে সঙ্ঘাত বন্ধের আহ্বান ইইউ প্রধানের

তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো অত্যন্ত জরুরি, যা মধ্যপ্রাচ্যে চলমান সঙ্ঘাতের অবসান ঘটাবে।’

নয়া দিগন্ত অনলাইন
ইইউয়ের প্রধান উরসুলা ভন ডার লিয়েন
ইইউয়ের প্রধান উরসুলা ভন ডার লিয়েন |সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সঙ্ঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লিয়েন। তিনি আজ মঙ্গলবার এ আহ্বান জানান।

একইসাথে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ব্যবস্থা ‘সঙ্কটজনক’ অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সাথে ক্যানবেরায় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গ্যাস ও তেলের দামের প্রভাব আমাদের ব্যবসা ও সমাজ- সবখানেই পড়ছে, আমরা সবাই এর অভিঘাত অনুভব করছি।’

তিনি আরো বলেন, ‘আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছানো অত্যন্ত জরুরি, যা মধ্যপ্রাচ্যে চলমান সঙ্ঘাতের অবসান ঘটাবে।’

সূত্র: বাসস