ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে ইসরাইল। শুক্রবার (১০ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি ইসরাইল ট্রাম্পকে জানিয়েছিল যে, তাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান তার বিরুদ্ধে হত্যাচেষ্টার পরিকল্পনা করেছিল।
এদিকে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, গোয়েন্দা তথ্যটি ট্রাম্পকে হত্যার একটি ‘সুনির্দিষ্ট’ পরিকল্পনা সংক্রান্ত ছিল।
মার্কিন সরকার ও ইরান এই দাবিগুলোর বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে ওয়াশিংটন দাবি করেছিল যে, তারা ট্রাম্পকে হত্যার জন্য ইরানের একাধিক প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
চলতি সপ্তাহে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনে ট্রাম্প ইরানের কাছ থেকে নিজের জীবনের প্রতি হুমকির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইরান তাকে তাদের লক্ষ্যবস্তুর তালিকায় রেখেছে।
সূত্র: আল জাজিরা



