জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে ভোট দেয়া থেকে বিরত থেকে ২২টি সদস্য দেশ।
শুক্রবার সংস্থাটির সদর দফতরে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এই ২২ দেশের মধ্যে ১০টি দেশ প্রস্তাবের বিরোধিতা করেছে। আর ভোটদান থেকে বিরত থেকেছে ১২টি দেশ।
আল জাজিরার খবরে বলা হয়েছে, জাতিসঙ্ঘের সাধারণ পরিষদ শুক্রবার নিউইয়র্ক ঘোষণাপত্রের সমর্থনে একটি প্রস্তাবতা পেশ করেছে। এর লক্ষ্য ছিল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে নিশ্চিত করে ফিলিস্তিনি ইস্যুর সমাধান করা।
নিউইয়র্ক ঘোষণাপত্র (New York Declaration for Refugees and Migrants) হলো জাতিসঙ্ঘের সাধারণ পরিষদে গৃহীত একটি ঐতিহাসিক নথি, যা শরণার্থী ও অভিবাসীদের অধিকার রক্ষা ও তাদের জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের উদ্দেশ্যে প্রণীত।
নিউইয়র্ক ঘোষণাপত্রের পক্ষে ওই প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থেকেছে ২২টি দেশ। এর মধ্যে ১০টি দেশ সরাসরি প্রস্তাবের বিরোধিতা করেছে। আর ভোটদান থেকে বিরত থেকে ১২টি দেশ।
প্রস্তাবের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র, ইসরাইল, আর্জেন্টিনা, হাঙ্গেরি, প্যারাগুয়ে, নাউরু, মাইক্রোনেশিয়া, পালাউ, গিনি ও টোঙ্গা।
ভোটদান থেকে বিরত ছিল চেক প্রজাতন্ত্রদ ক্যামেরুন, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েডর, ইথিওপিয়া, আলবেনিয়া, ফিজি, গুয়াতেমালা, সামোয়া, উত্তর ম্যাসেডোনিয়া, মোলদোভা, দক্ষিণ সুদান।
প্রস্তাবনায় বলা হয়েছে, যুদ্ধ, দখলদারিত্ব, সন্ত্রাস, জোরপূর্বক বাস্তুচ্যুতি এসব শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম নয়। বরং এর একমাত্র রাজনৈতিক সমাধান হচ্ছে, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন করা।
সূত্র : আল জাজিরা



