লেবাননে গত ২ মার্চ থেকে ইসরাইলি হামলায় কমপক্ষে চার হাজার ৩৪৮ জন নিহত হয়েছেন। এছাড়া ১২ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়টি জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে আট হাজার ৯১৫ জন নিহত এবং ৩০ হাজার ৫৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
সূত্র: মিডল ইস্ট আই



