ইরাকে মার্কিন-সৌদি যৌথ হামলার পর সৌদি আরব সফর স্থগিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আলি আল-জাইদি।
ইরাকি সরকারের একটি সূত্র জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর স্থগিত করা হয়েছে।
বিভিন্ন খাতে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং নিরাপত্তা সমন্বয় ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য একটি সরকারি সফরে সৌদি আরবে যাওয়ার কথা ছিল আলি আল-জাইদির।
তবে আজ বুধবার সকালে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় কমপক্ষে ২০ জন ইরাকি যোদ্ধা নিহত হওয়ার পর এই সফর স্থগিত করা হলো।
সূত্র: আল জাজিরা



