খাদ্য সরবরাহে মার্কিন নৌ অবরোধের প্রভাব সামান্যই : ইরান

ইরানের কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি বলেছেন, শক্তিশালী অভ্যন্তরীণ উৎপাদন এবং বিকল্প আমদানি পথের কারণে মার্কিন নৌ অবরোধ দেশটির নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্য সরবরাহের সক্ষমতার ওপর সামান্যই প্রভাব ফেলেছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরানের কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি বলেছেন, শক্তিশালী অভ্যন্তরীণ উৎপাদন এবং বিকল্প আমদানি পথের কারণে মার্কিন নৌ অবরোধ দেশটির নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্য সরবরাহের সক্ষমতার ওপর সামান্যই প্রভাব ফেলেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) কৃষিমন্ত্রী বলেন, ‘মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্য সরবরাহে আমাদের কোনো সমস্যা নেই। কারণ দেশের আয়তনের কারণে বিভিন্ন সীমান্ত দিয়ে আমদানি করা সম্ভব।’

সরকারি সংবাদ সংস্থা ইরনাকে তিনি আরো বলেন, ‘প্রায় ৮৫ শতাংশ কৃষিপণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেশেই উৎপাদিত হয়, তাই দেশের খাদ্য নিরাপত্তা প্রতিষ্ঠিত।’

ইরানের সাথে যুদ্ধবিরতি ঘোষণার কয়েকদিন পর, ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও উপকূলের ওপর নৌ অবরোধ আরোপ করে।

ইরান এই অবরোধের তীব্র সমালোচনা করেছে এবং এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে।

সূত্র: বাসস