ইরানে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তাদের বাহিনী ইরানের বিরুদ্ধে সর্বশেষ দফার হামলায় ‘সুনির্দিষ্ট অস্ত্রশস্ত্র দিয়ে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে’ আঘাত করেছে।
তারা বলেছে, মার্কিন বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড ও কন্ট্রোল নেটওয়ার্ক, উপকূলীয় রাডার সাইট এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতার ওপর হামলা চালিয়েছে।
আন্তর্জাতিক বাণিজ্য করিডোরে হামলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ইরানের সক্ষমতা হ্রাস করার লক্ষ্যে হরমুজ প্রণালীর ভেতরে ও কাছাকাছি থাকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টিরও বেশি নৌযানেও হামলা চালানো হয়েছে।
সেন্ট্রাল কমান্ড বলেছে, মঙ্গলবার (৭ জুলাই) হরমুজ প্রণালী অতিক্রমকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।
তবে, ইরান ওই হামলাগুলো চালানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি।
সূত্র: আল জাজিরা



