ইরানে ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মার্কিন ও ইসরাইলি হামলায় এক হাজার ৯৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।
এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
নিহতদের মধ্যে ১৮১ জন ১০ বছর বয়সী শিশু বলে জানিয়েছে সংস্থাটি। আহতের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪০২ জনে, যাদের মধ্যে ১০০ জনই শিশু।
এই মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, কেবলমাত্র গত ২৪ ঘণ্টায়ই অন্তত ১০৪ টি হামলা হয়েছে।
এই হামলা করা হয়েছে সামরিক ঘাঁটি, মেডিক্যাল সেন্টার এবং আবাসিক এলাকায়, জানিয়েছে এইচআরএএনএ।
সূত্র : বিবিসি



