মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইরানের ৩২ লাখ মানুষকে বাস্তুচ্যুত করেছে : জাতিসঙ্ঘ

প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, বর্তমানে ইরানের ভেতরে ছয় লাখ থেকে ১০ লাখ পরিবার সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছে। মানুষের সংখ্যা প্রায় ৩২ লাখ।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

মধ্যপ্রাচ্যে প্রায় দুই সপ্তাহ আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের অভ্যন্তরে ৩২ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে বৃহস্পতিবার (১২ মার্চ) জানিয়েছে জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা।

জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের জরুরি সহায়তা দলের প্রধান এবং মধ্যপ্রাচ্য জরুরি পরিস্থিতির শরণার্থী প্রতিক্রিয়া সমন্বয়কারী আয়াকি ইতো বলেন, ‘প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, বর্তমানে ইরানের ভেতরে ছয় লাখ থেকে ১০ লাখ পরিবার সাময়িকভাবে বাস্তুচ্যুত হয়েছে। মানুষের সংখ্যা প্রায় ৩২ লাখ।’

তিনি বলেন, সঙ্ঘাত অব্যাহত থাকায় এই সংখ্যা আরো বাড়তে পারে। এতে মানবিক সঙ্কট উদ্বেগজনকভাবে প্রকট আকার ধারণ করতে পারে।

সূত্র: বাসস