গাজায় ইসরাইলের হামলায় ১০ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ১০ জন ফিলিস্তিনি নিহত এবং আরো ২৫ জন আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
গাজা উপত্যকা
গাজা উপত্যকা |ফাইল ছবি

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ১০ জন ফিলিস্তিনি নিহত এবং আরো ২৫ জন আহত হয়েছেন। এতে নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়টি জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন। বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারেননি।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলের চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ২৮৩ জনে দাঁড়িয়েছে এবং আরো চার হাজার ২৪৮ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যায় মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন এক লাখ ৭৪ হাজার ৩৬০ জন। অভিযানে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি