নতুন ধাপের অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডস বাহিনীর (আইআরজিসি) জনসংযোগ বিভাগ।
আইআরজিসি জানিয়েছে, এ পর্যায়ে ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে।
এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘সানডে ডন’ (রোববার ভোর) নামক এই বহুমুখী অভিযানে ইরাকের ভিক্টোরিয়া, কুয়েতের আরিফজান ও সৌদি আরবের আল খার্জের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানো হয়েছে।
মার্কিন বাহিনীর আকাশপথ ও ড্রোন পরিচালনার অবকাঠামো ও অস্ত্রভাণ্ডারে হামলা করাই এই অভিযানের লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে আরো দাবি করা হয়েছে, আরদ, নেগেভ, তেল আবিব, এরবিল ও বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর এবং আবুধাবির আল ধাফরাসহ বিভিন্ন এলাকায় মার্কিন ও ইসরাইলি বাহিনীর গোপন আস্তানা লক্ষ্য করে এ অভিযানে হামলা চালানো হয়েছে।
সূত্র : বিবিসি


