‘আগে কখনো হয়নি এমন শক্তি প্রয়োগের’ হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে হামলা না করার সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি আগের কোনো সময়ের চেয়ে শক্তিশালী আঘাত চালায়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিপুল শক্তি দিয়ে প্রতিশোধ নেবে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র বা ইসরাইলকে লক্ষ্য করে হামলা না করতে সতর্ক করেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ‘ইরান মাত্রই জানিয়েছে যে তারা আজ প্রচন্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তারপরেও তারা যদি সেটা করে তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনো দেখা যায়নি!’

ইরানের বিপ্লবী গার্ডের যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরাইলে হামলার হুমকি দেওয়ার পর ট্রাম্প এই বিবৃতি দিলেন।

তারা বলেছে, ‘অধিকৃত অঞ্চল এবং মার্কিন সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে।’

সূত্র : বিবিসি