২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইল নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে এক ইসরাইলি কমান্ডার।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সেন্ট্রাল কমান্ডের এক কমান্ডার স্বীকার করেছেন যে তারা ৭ অক্টোবর ইসরাইল নিরাপত্তা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এ সময় তিনি বলেন, আমাদেরকে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিতে হবে। যেন ভবিষ্যতে আর কখনো এ ধরনের ব্যর্থতার পুনরাবৃত্তি না ঘটে।
উল্লেখ্য, গাজা যুদ্ধে এ পর্যন্ত ৬৪ হাজার ৬৫৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৫০৩ জন। এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংস্তুপের নিচে নিখোঁজ রয়েছে।
আর চলতি যুদ্ধে ইসরাইলে অন্তত ১ হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়েছে। আরো কয়েক হাজার হয়েছে আহত। আর ৭ অক্টোবর হামাসের হাতে বন্দী হয় দুই শতাধিক ইসরাইলি।
সূত্র : আল জাজিরা



