ইসরাইলের বিভিন্ন সড়কে বিক্ষোভ ও ধর্মঘটের চিত্র

...এরই পরিপ্রেক্ষিতে বন্দী ইসরাইলিদের পরিবার দেশব্যাপী হরতাল ও ধর্মঘটের আহ্বান করেছে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের বিভিন্ন সড়কে বিক্ষোভ ও ধর্মঘটের চিত্র
ইসরাইলের বিভিন্ন সড়কে বিক্ষোভ ও ধর্মঘটের চিত্র |আল জাজিরা

পুরো গাজা দখলের নতুন পরিকল্পনা করছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা ওই পরিকল্পনা অনুমোদন করেছে। এতে গাজায় বন্দী ইসরাইলিদের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বন্দী ইসরাইলিদের পরিবার দেশব্যাপী হরতাল ও ধর্মঘটের আহ্বান করেছে। আমরা এই প্রতিবেদনে ইসরাইলের সেই হরতালের কিছু চিত্র তুলে ধরছি-

লাত্রুন-জেরুজালেম মহাসড়কে আগুন

রোববার সকালের দৃশ্য। বিক্ষোভকারীরা লাত্রুন-জেরুজালেম মহাসড়কে আগুন দিয়েছে। যান চলাচল বন্ধ।

জেরুজালেম ও তেল আবিবকে সংযোগকারী প্রধান মহাসড়কে বিক্ষোভ

জেরুজালেম ও তেল আবিবকে সংযোগকারী প্রধান মহাসড়কে অবরোধ করে বিক্ষোভের দৃশ্য।

বিক্ষোভের আরেকটি চিত্র

বিক্ষোভের আরেকটি চিত্র

সড়কে বিক্ষোভ

ছোট ছোট দলে বিভক্ত হয়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে ইসরাইলি বন্দীদের পরিবার ও যুদ্ধবিরোধীরা।

সূত্র : আল জাজিরা