হরমুজ প্রণালীতে ‘অতিরিক্ত আঞ্চলিক শক্তির’ উপস্থিতির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।
তিনি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী ‘আঞ্চলিক শক্তির বাইরের শক্তিগুলোর সামরিক প্রদর্শনের মঞ্চ’ নয়।
যুক্তরাজ্য ও ফ্রান্সের পক্ষ থেকে প্রণালীটিতে নৌচলাচলের স্বাধীনতাকে সমর্থন করার প্রস্তুতির কথা জানানোর পর গারিবাবাদি এই হুঁশিয়ারি দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘হরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্বশীল শক্তি ও নিশ্চয়তাকারী হিসেবে ইরান এই পানিপথে যেকোনো সামরিক তৎপরতার বিষয়ে সংবেদনশীলতার সাথে সতর্ক করছে।’
গারিবাবাদি আরো বলেন, ‘হরমুজের নিরাপত্তা উপকূলীয় রাষ্ট্রগুলোর ওপর নির্ভরশীল। সঙ্কট সৃষ্টিকারীদের তাদের দুঃসাহসিকতার পরিণতির জন্য জবাবদিহি করতে হবে। এটি একটি গুরুতর হুঁশিয়ারি।’
সূত্র: আল জাজিরা



