পশ্চিম ইরাকে হামলায় হাশেদ আল-শাবির যোদ্ধার নিহতের সংখ্যা বেড়ে ১৫

পশ্চিম আনবার প্রদেশে অভিযান পরিচালনা কেন্দ্রকে লক্ষ্য করে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ মার্কিন হামলায়’ হাশেদ আল-শাবির কমান্ডারসহ ১৫ যোদ্ধা নিহত হন। এর আগে নিহতের সংখ্যা সাতজন বলা হয়েছিল।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরাকের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার এক হামলায় সাবেক আধাসামরিক জোট হাশেদ আল-শাবিরের এক কমান্ডার এবং আরো ১৪ জন যোদ্ধা নিহত হয়েছেন। সংগঠনটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে হতাহতের নতুন সংখ্যা তুলে ধরা হয় এবং এই হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, পশ্চিম আনবার প্রদেশে অভিযান পরিচালনা কেন্দ্রকে লক্ষ্য করে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ মার্কিন হামলায়’ হাশেদ আল-শাবির সদস্যরা নিহত হন। এর আগে নিহতের সংখ্যা সাতজন বলা হয়েছিল।

পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) নামেও পরিচিত হাশেদ আল-শাবি, এখন ইরাকের নিয়মিত সেনাবাহিনীর অংশ। তবে এতে ইরানপন্থী কিছু গোষ্ঠীও রয়েছে।

সূত্র : বাসস