পাকিস্তানের কিংবা তুরস্কের সাথে চুক্তি করে সৌদি আরবের নিরাপত্তা আসবে না বলে সতর্ক করে দিয়েছে ইরান।
আল জাজিরা শুক্রবার (৭ আগস্ট) জানিয়েছে, রিয়াদকে নিজেদের নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন ইরানের প্রভাবশালী এক আইনপ্রণেতা। ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ইব্রাহিম রেজায়ি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বার্তায় সৌদি আরবকে এই পরামর্শ দেন।
তিনি লেখেন, 'সৌদিদের বোঝা উচিত— পাকিস্তান কিংবা তুরস্কের সাথে করা কাগজের চুক্তি তাদের নিরাপত্তা দিতে পারবে না। ঠিক যেভাবে বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের একপেশে সেবা করেও তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।'
রিয়াদের উদ্দেশ্যে ইব্রাহিম রেজায়ি স্পষ্ট বার্তা দিয়ে আরো বলেন, 'নিজেদের নীতিতে পরিবর্তন আনুন, যাতে অন্য দেশের কাছে নিরাপত্তার জন্য ভিক্ষা চাইতে না হয়।'



