শনিবার থেকে হামলায় প্রায় ২০০ শিশু নিহত : ইউনিসেফ

ইরানে কমপক্ষে ১৮১ জন, লেবাননে সাতজন, ইসরাইলে তিনজন এবং কুয়েতে একজন নিহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
চলমান হামলায় বিপুলসংখ্যক শিশু নিহত হয়েছে
চলমান হামলায় বিপুলসংখ্যক শিশু নিহত হয়েছে |সংগৃহীত

জাতিসঙ্ঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে গত শনিবার থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরাইলি সামরিক আগ্রাসনের পর থেকে মধ্যপ্রাচ্যে প্রায় ২০০ শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইরানে কমপক্ষে ১৮১ জন, লেবাননে সাতজন, ইসরাইলে তিনজন এবং কুয়েতে একজন নিহত হয়েছে।

ইউনিসেফ জানিয়েছে, ‘শিশুরা যুদ্ধ শুরু করে না, তবে তাদের অগ্রহণযোগ্যভাবে উচ্চ মূল্য দিতে হয়। মধ্যপ্রাচ্যে সামরিক আগ্রাসনের ফলে ইতোমধ্যেই শিশুদের ওপর বিধ্বংসী প্রভাব পড়েছে।’

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) তথ্য অনুযায়ী, মার্কিন ও ইসরাইলি হামলার প্রথম দিনেই দক্ষিণ ইরানের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে হামলা চালানো হয়, যেখানে কমপক্ষে ১৭৫ জন স্কুলছাত্র নিহত হয়।

সূত্র: আল জাজিরা