ইয়েমেনের হাউছি গোষ্ঠীর মুখপাত্র মোহাম্মদ আল-বুখাইতি দাবি করেছেন, ফিলিস্তিনের মুক্তির প্রতি সমর্থনের কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যা করেছে।
ইরানি সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।
ইরানের প্রেস টিভির তথ্যমতে, খামেনিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আধিপত্য থেকে স্বাধীনতা প্রত্যাশী দেশগুলোর জন্য প্রতিরোধ ও স্বাধীনতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন আল-বুখাইতি।
আল-বুখাইতি বলেন, ‘ইসলামী বিশ্বজুড়ে তার বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং ফিলিস্তিনকে মুক্ত করার প্রচেষ্টাই পশ্চিমা দেশগুলোকে তাকে হত্যার সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে।’
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। দীর্ঘ চার মাস পর গত রোববার (৫ জুলাই) সকালে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় খামেনি ও তার পরিবারের সদস্যদের জানাজা অনুষ্ঠিত হয়।
সূত্র: আল জাজিরা



