গাজায় ইসরাইলি হামলায় ৭ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত এবং আরো ২৩ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৪০৭ জনে পৌঁছেছে

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনির লাশ
ইসরাইলের হামলায় নিহত ফিলিস্তিনির লাশ |সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত এবং আরো ২৩ জন আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২০২৫ সালের অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনাবাহিনী।

মন্ত্রণালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় এখনো অনেকে আটকা পড়ে আছেন। অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারেনি।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসরাইলি যুদ্ধবিরতি লঙ্ঘনের ফলে এক হাজার ২৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং আরো চার হাজার ২২৩ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৪০৭ জনে পৌঁছেছে এবং আরো এক লাখ ৭৪ হাজার ৩৩৫ জন আহত হয়েছেন।

ইসরাইলি বাহিনীর অভিযানে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পুনর্গঠন ব্যয় প্রায় ৭০ বিলিয়ন ডলার বলে অনুমান করেছে জাতিসঙ্ঘ।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি