ফিলিস্তিনি অবরুদ্ধ গাজাজুড়ে গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় সাতজন ফিলিস্তিনি নিহত এবং আরো ৭৬ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছর তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এক হাজার ২২২ জন ফিলিস্তিনি নিহত ও চার হাজার ৫৩ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়ে ধ্বংসস্তূপ থেকে ৮০৪টি লাশ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রণালয় আরো জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৪৯ জনে এবং আহত হয়েছেন এক লাখ ৭৪ হাজার ১৬২ জন।
এছাড়া একটি ভবনধসে একজনের মৃত্যুর ফলে এ ধরনের ঘটনায় মোট মৃতের সংখ্যা ৩৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।
সূত্র: আল জাজিরা



