খামেনির জানাজার সময়সূচি ঘোষণা করল ইরান

আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির জানাজার নামাজ আগামী রোববার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হবে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরানের ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনির জানাজার নামাজ আগামী রোববার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হবে। জানাজা ও দাফনের আয়োজক কমিটির বরাতে সরকারি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ইরানের জাতীয় সংবাদ সংস্থা আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, শহীদ আয়াতুল্লাহ আলি খামেনি, ড. মিসবাহুল হুদা বাকেরি কানি, সাইয়্যেদা বুশরা খামেনি, জাহরা হাদ্দাদ আদেল ও জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জানাজার নামাজ আগামীকাল সকাল ৬টায় তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় অনুষ্ঠিত হবে।

আয়োজক কমিটির ঘোষণায় বলা হয়েছে, শনিবার ও রোববার (১৯ ও ২০ মহররম) তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় শহীদদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন, জানাজার নামাজ এবং বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

পরিকল্পনা অনুযায়ী, ৬ জুলাই তেহরানে, ৭ জুলাই কোম শহরে এবং ৯ জুলাই মাশহাদে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। পরে শহীদ নেতাকে ইমাম রেজা (আ:)-এর মাজারে দাফন করা হবে। এছাড়া ৮ জুলাই ইরাকের নাজাফ ও কারবালা শহরেও শহীদ নেতার স্মরণে বিদায় ও শোকযাত্রার অনুষ্ঠান আয়োজনের কথা জানানো হয়েছে।

সূত্র: পার্সটুডে