ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাব দেয়ার ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ।
এক বিবৃতিতে লেবানন হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম বলেছেন, এই গোষ্ঠী সম্মান ও প্রতিরোধের ক্ষেত্র ত্যাগ করবে না।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে ‘অপরাধের সর্বোচ্চ’ হিসেবে অভিহিত করেছেন নাইম কাসেম।
তিনি বলেন, স্রষ্টার নির্দেশনা ও সমর্থনের ওপর আস্থা রেখে আমরা এই আগ্রাসন মোকাবেলায় আমাদের কর্তব্য পালন করবো।
হিজবুল্লাহ রাজনৈতিকভাবে প্রভাবশালী একটি শিয়া মুসলিম সংগঠন, যেটি লেবাননের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করে। সূত্র : বিবিসি



