ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কফিনের আগমনের অপেক্ষায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে কয়েক লাখ শোকাহত মানুষ সমবেত হয়েছেন। এ সময় ‘প্রতিশোধ, প্রতিশোধ’ ও ‘আমেরিকার ধ্বংস হোক’ স্লোগান দেন তারা।
বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, অংশগ্রহণকারীদের অনেকেই লাল ব্যানার বহন করছিলেন, যা প্রতিশোধের আহ্বানের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
দিনের শুরুতে তেহরানের মেট্রো স্টেশনগুলোর বাইরেও খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়ায় অংশ নিতে আসা শোকাহতদের বিশাল জনসমাগম দেখা যায়।
সূত্র: মিডল ইস্ট আই



