ইরানে ত্রাণ সহায়তা পাঠালো কাজাখস্তান

ইরানে ৩০ ওয়াগন ত্রাণ সহায়তা পাঠিয়েছে কাজাখস্তান। রোববার (১৭ মে) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সির বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরান ও কাজাখস্তানের পতাকা
ইরান ও কাজাখস্তানের পতাকা |সংগৃহীত

ইরানে ৩০ ওয়াগন ত্রাণ সহায়তা পাঠিয়েছে কাজাখস্তান। রোববার (১৭ মে) ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সির বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে কয়েকমাসের যুদ্ধে দেশটি যখন তীব্র অর্থনৈতিক সঙ্কটের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই এই সহায়তা পাঠানো হলো।

কাজাখস্তানের প্রেসিডেন্টের নির্দেশে পাঠানো এই চালানে টিনজাত গোস্ত, চিনি, আটা, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ রয়েছে। সারাখস রেলস্টেশনে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে এই সহায়তা হস্তান্তর করা হয়।

ইরানে নিযুক্ত কাজাখ রাষ্ট্রদূত ওন্তালাপ ওনালবায়েভ বলেন, ‘মধ্যপ্রাচ্য এবং ইসলামী বিশ্বে ইরান কাজাখস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক অংশীদার।’

তিনি আরো বলেন, ‘কঠিন সময়েই প্রকৃত বন্ধুদের চেনা যায়।’

ইরানের সরকারি পরিসংখ্যান কেন্দ্রের তথ্যমতে, যুদ্ধজনিত বিশৃঙ্খলার কারণে বার্ষিক মুদ্রাস্ফীতি প্রায় ৫৩ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে এবং আগের বছরের তুলনায় খাদ্যপণ্যের দাম ১১৫ শতাংশেরও বেশি বেড়েছে।