ইরাকের বিভিন্ন এলাকায় ড্রোন হামলা

ইরাকের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া কুর্দিস্তান অঞ্চলজুড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন হামলা
ড্রোন হামলা |প্রতীকী ছবি

ইরাকের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া কুর্দিস্তান অঞ্চলজুড়ে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এরবিল-ভিত্তিক একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলায় এরবিল, সোরান ও খালিফানসহ বিভিন্ন এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এরবিলের আকাশে একটি ড্রোনকে বাধা দেয় এবং ইরানের সীমান্তবর্তী সোরান জেলার আকাশে আরো তিনটি ড্রোন ভূপাতিত করে।

হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে, গত ১৭ জুলাই ইরাকের উত্তরাঞ্চলের কুর্দি আঞ্চলিক সরকার (কেআরজি) এই অঞ্চলে ইরানের হামলার তীব্র নিন্দা জানায় এবং তেহরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানায়।

ইরান বারবার এরবিল ও সুলায়মানিয়ায় অবস্থিত ইরানি কুর্দি বিরোধী দলগুলোর শিবির, একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং এরবিলে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি