মার্কিন হামলার পর তেহরান-মাশহাদ রুটে ট্রেন চলাচল স্থগিত

মার্কিন হামলার পর তেহরান-মাশহাদ রুটে আজ ট্রেন চলাচল স্থগিত করেছে ইরান। দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে আজ মাশহাদে দাফন করা হবে।

নয়া দিগন্ত অনলাইন
রেললাইন
রেললাইন |সংগৃহীত

মার্কিন হামলার পর তেহরান-মাশহাদ রুটে আজ ট্রেন চলাচল স্থগিত করেছে ইরান।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন হামলায় রেললাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় তেহরান-মাশহাদ রুটে যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে।

ইসলামিক রিপাবলিক অফ ইরান রেলওয়েজ জানিয়েছে, ঘটনাস্থলে কারিগরি ও অপারেশনাল দল পাঠানো হয়েছে এবং মেরামতের কাজ চলছে।

তারা জানায়, ‘যতটা সম্ভব স্বল্পতম সময়ে’ এ রুটটি পুনরায় চালু করা হবে। আটকে পড়া যাত্রীদের সড়কপথে মাশহাদে পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে আজ মাশহাদে দাফন করা হবে।

সূত্র: আল জাজিরা