ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৯ জনে দাঁড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে ইসরাইলি সেনাবাহিনীর হামলায় দু’জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, আহত একজনের মৃত্যু হয়েছে এবং আগের হামলায় নিহত আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মৃতের সংখ্যা কমপক্ষে ৭৩ হাজার ৩৯ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন এক লাখ ৭৩ হাজার ৩৮৮ জন।
মন্ত্রণালয় আরো জানায়, অক্টোবরে গাজায় ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় এক হাজার ২৭ জন ফিলিস্তিনি নিহত ও তিন হাজার ২৮০ জন আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা



