গাজায় প্রতিদিন গড়ে ১০০ জনের বেশি মারা যাচ্ছে বলে মন্তব্য করেছে জাতিসঙ্ঘের ফিলিস্তিনি ত্রাণ ও শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় প্রতিদিন গড়ে ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হচ্ছে। কেউ ইসরাইলি হামলায় নিহত হচ্ছে। আর কেউ প্রাণ দিচ্ছে খাদ্যের অভাবে। আর কাউকে গুলি করে হত্যা করা হয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রের আশেপাশে।
সংস্থাটি আরো জানিয়েছে, অনেকেই এখন অভুক্ত থাকার কারণে কিংবা চিকিৎসার অভাবে নিহত হচ্ছে।
সূত্র : আল জাজিরা



