সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশীসহ নিহত ২

সিভিল ডিফেন্স সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানায়, হামলায় নিহত দুজনের একজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশী নাগরিক। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

নয়া দিগন্ত অনলাইন

সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশী ও এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

রোববার ( ৮ মার্চ) সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের ওই ভবনে ওই হামলা চালানো হয়েছে।

সিভিল ডিফেন্স সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানায়, হামলায় নিহত দুজনের একজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশী নাগরিক। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড দাবি করে, তারা সৌদি আরবের আল-খারজসহ কয়েকটি স্থানে রাডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই এলাকাতেই হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার ঘটনার পর থেকে ইরান পাল্টা হামলা শুরু করে। এর অংশ হিসেবে ইসরাইলের পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা