ফিলিস্তিনের পৃথক তিন জনপদে স্থানীয়দের উপর হামলা করেছে ইসরাইলের অবৈধ দখলকারীরা। রোববার (৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমতীরের রামাল্লার পূর্বদিকে তায়বা নামক স্থানে একটি বেদুইন পরিবারের উপর হামলা করেছে ইসরাইলি অবৈধ দখলকারীরা।
এদিকে, হেবরুনের নিকটবর্তী আশ-শুয়ুখ এলাকায় অবৈধ দখলকারীদের গুলিতে আহত হয়েছে দুই ফিলিস্তিনি।
নাবলুস শহরে ইসরাইলি কর্মকর্তাদের নিরাপত্তায় আরেক দল অবৈধ দখলকারী ফিলিস্তিনিদের বাড়িঘর লক্ষ্য করে গুলি চালানোর খবর পাওয়া গেছে। এ সময় তারা ফিলিস্তিনিদের ফসলি জমিতে আগুনও ধরিয়ে দেয়।
সূত্র : আল জাজিরা



