গাজায় ত্রাণ প্রবেশের অনুমতির পর থেকে ত্রাণ লুটে যাচ্ছে দুর্বৃত্তদের একটি দল। গোপনে তাদেরকে সমর্থন দিচ্ছে ইসরাইল। কয়েকবার সতর্ক করার পর তাদের একটি দলকে ধরে ফাঁসি দেয়া হয়েছে।
হামাসনিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্রমন্ত্রণালয় গাজার নিরাপত্তা এবং ত্রাণসামগ্রীর সুষম বণ্টম নিশ্চিত করা লক্ষ্যে তাদের বিরুদ্ধে ওই দণ্ডাদেশ জারি করে। এরপর হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের সদস্যরা তাদের একটি দলকে গ্রেফতার করে ওই মৃত্যু দণ্ডাদেশ কার্যকর করে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও থেকে এই তথ্য জানা যায়। প্রচারিত ভিডিওগুলোতে দেখা যায়, গাজার উত্তরাঞ্চলীয় এলাকার শায়খ রেদওয়ান সড়কে একটি গাড়ি থেকে কয়েকজন লোককে বের করা হয়। এরপর কাসসাম ব্রিগেডের কয়েকজন যোদ্ধা তাদের ফাঁসি কার্যকর করার ঘোষণা দেন। এ সময় স্থানীয়রা তাকবির ধ্বনিতে ফেটে পড়েন।
ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে, হামাসনিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্রমন্ত্রণালয় গাজার নিরাপত্তা এবং ত্রাণসামগ্রীর সুষম বণ্টম নিশ্চিত করা লক্ষ্যে একদল চোর ও ডাকাতকে নিষ্ক্রিয় করা হয়েছে।
সূত্রটি জানিয়েছে, গাজায় যুদ্ধের শুরু থেকে বিভিন্ন সময় ত্রাণ প্রবেশ করলে সেটি একটি সঙ্ঘবদ্ধ চক্র লুণ্ঠন করতো। এতে অনেকগুলো ত্রাণের লোরি বেহাত হয়ে যেত। চক্রটি ইসরাইলি বাহিনীর ছত্রছায়ায় এই কাজ করতো। এর মধ্য দিয়ে ইসরাইল গাজার খাদ্য সঙ্কটকে তীব্রতর করে তোলার প্রয়াস পেতো।
সূত্র : আল জাজিরা



