কুয়েত ও বাহরাইনের অদূরে অবস্থানরত তেলবাহী ট্যাঙ্কারগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনার তথ্য অনুযায়ী, নিজেদের জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে ট্যাঙ্কারগুলোকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে আইআরজিসি।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘কুয়েত ও বাহরাইনের যেসব বন্দরে এসব ‘সন্ত্রাসীরা’ আশ্রয় নেয় এবং যারা তাদের অপকর্মের সহযোগী—সেসব বন্দরে নোঙর করা সব তেলবাহী ট্যাঙ্কারকে আমরা সতর্ক করছি। আমরা তাদের বলছি যেন তারা জাহাজগুলো ত্যাগ করে, কারণ সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।’
সূত্র : মিডল ইস্ট আই



