হরমুজ প্রণালীতে মার্কিন নৌ ড্রোনে হামলার দাবি ইরানের

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বীর নৌবাহিনী হরমুজ প্রণালীর সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করা একটি মার্কিন সামরিক মানববিহীন নৌযানে বা নৌ ড্রোনে হামলা চালিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালীতে ইরানের রেভল্যুশনারি গার্ডের সদস্যরা
হরমুজ প্রণালীতে ইরানের রেভল্যুশনারি গার্ডের সদস্যরা |সংগৃহীত

হরমুজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করা একটি মার্কিন নৌ ড্রোনে হামলা চালানোর দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা পর রোববার (৬ সেপ্টেম্বর) এ দাবি করা হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে রেভল্যুশনারি গার্ড জানায়, ‘ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের বীর নৌবাহিনী হরমুজ প্রণালীর সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করা একটি মার্কিন সামরিক মানববিহীন নৌযানে বা নৌ ড্রোনে হামলা চালিয়েছে।’

সূত্র : বাসস