সৌদির সাথে এখনই শান্তি আলোচনা নয়: হুথি

সামাজিক মাধ্যম 'এক্স'-এ দেয়া এক বার্তায় তিনি বলেন, সৌদি শত্রুর সাথে শান্তির কথা বলা অনেক তড়িঘড়ি হয়ে যায়। একদিকে তাদের বিবৃতি ও আচরণ, আর অন্যদিকে ইয়েমেনি জনগণের ন্যায্য ও আইনসঙ্গত দাবি—এই দুইয়ের ব্যবধান এখনো অনেক বড়।

নয়া দিগন্ত অনলাইন
আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুহাম্মদ আল-ফারাহ
আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুহাম্মদ আল-ফারাহ

ইয়েমেনের স্বাধীনিকামী প্রতিরোধ যোদ্ধা আনসারুল্লাহ (হাউসি) আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মুহাম্মদ আল-ফারাহ রিয়াদের সাম্প্রতিক অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সৌদি আরবের মুখে বলা কথা আর কাজের মধ্যে বিশাল ফারাক রয়েছে। তাই এই মুহূর্তে সানা ও রিয়াদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কথা ভাবাই অসম্ভব।

ইরানের ছাত্র বার্তা সংস্থা ইসনা শনিবার (২৫ জুলাই) জানিয়েছে, সামাজিক মাধ্যম 'এক্স'-এ দেয়া এক বার্তায় তিনি বলেন, সৌদি শত্রুর সাথে শান্তির কথা বলা অনেক তড়িঘড়ি হয়ে যায়। একদিকে তাদের বিবৃতি ও আচরণ, আর অন্যদিকে ইয়েমেনি জনগণের ন্যায্য ও আইনসঙ্গত দাবি—এই দুইয়ের ব্যবধান এখনো অনেক বড়।

সৌদি সংবাদমাধ্যমের ভূমিকার কড়া সমালোচনা করেন তিনি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, যে পরিবার মা-বাবা বা সন্তান হারিয়েছে, কিংবা চিকিৎসার অভাবে ধুঁকছে, সৌদি চায় তারা নাকি এসব অত্যাচারকে সৌদির ভালোবাসা ও সহানুভূতি হিসেবে মেনে নিক!

পরিশেষে তিনি বলেন, ইয়েমেনবাসী সেই মহান আল্লাহর ওপর ভরসা রেখে লড়াই চালিয়ে যাবে, যিনি নিপীড়িত মানুষের সহায় হওয়ার অঙ্গীকার করেছেন।