পশ্চিমতীরে নতুন করে ৫ হাজার বসতি নির্মাণের ঘোষণা ইসরাইলের

জাতিসঙ্ঘ ও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ সত্ত্বেও বসতি সম্প্রসারণ বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি নেতানিয়াহু প্রশাসন। উল্টো নতুন এই বসতি নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পশ্চিমতীরে বসতি স্থাপন
পশ্চিমতীরে বসতি স্থাপন |আল জাজিরা

অধিকৃত পশ্চিমতীরে নতুন করে ৫ হাজার বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরাইলি সরকার। জর্ডান ও অন্যান্য এলাকায় এই বসতি নির্মাণ করা হবে।

জাতিসঙ্ঘ ও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ সত্ত্বেও বসতি সম্প্রসারণ বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি নেতানিয়াহু প্রশাসন। উল্টো নতুন এই বসতি নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে।

এদিকে গাজার জন্য পাঠানো মানবিক সহায়তা বহনকারী ট্রাক আটকে দিয়েছে ইসরাইলি বিক্ষোভকারীরা। কেরেম শালোম ক্রসিংয়ের কাছে বিক্ষোভকারীরা ‘কোনো খাদ্য নয়, শুধু জিম্মি ফেরত চাই’ লেখা ব্যানার নিয়ে অবস্থান নেয়। এতে যুদ্ধবিরতি ও সহায়তা পৌঁছানো আরো অনিশ্চিত হয়ে পড়ছে।

সূত্র : এএফপি/বাসস