নাগরিকদের অবিলম্বে মধ্যপ্রাচ্যের কয়েক দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

মার্কিন পররাষ্ট্র দফতর ইরান-ইসরাইল সঙ্ঘাতজনিত নিরাপত্তা ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে মার্কিন নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপের জেরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ভেরিফায়েড ফেসবুক ও এক্সে দেয়া পোস্টে এ কথা বলা হয়।

দেশগুলো হলো, বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরাইল, ফিলিস্তিন (পশ্চিমতীর ও গাজা), জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে পররাষ্ট্র দফতর বাণিজ্যিক পরিবহন ব্যবস্থা ব্যবহার করে তালিকাভুক্ত দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের এখনই সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।