লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে।
মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ‘এক ঝাঁক ড্রোন’ মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের বেশ কয়েকটি এলাকায় ইসরাইলের হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে।
সূত্র: আল জাজিরা



