আঞ্চলিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংলাপ ও কূটনীতিই একমাত্র পথ বলে সম্মত হয়েছে পাকিস্তান ও তুরস্ক। পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এই অবস্থানের কথা আবারো নিশ্চিত করেছেন।
আল জাজিরা সোমবার (১৭ আগস্ট) জানিয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী অঞ্চলের সাম্প্রতিক নানা ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতামত বিনিময় করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, দুই দেশের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরো জোরদার করার ব্যাপারে পাকিস্তান ও তুরস্কের প্রতিশ্রুতি তারা আবারো ব্যক্ত করেছেন।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় কূটনীতিই একমাত্র পথ: পাকিস্তান ও তুরস্ক
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, ফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী অঞ্চলের সাম্প্রতিক নানা ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতামত বিনিময় করেন।



