নিখোঁজ ৪ সেনাকে খুঁজে পাওয়া গেছে বলে দাবি জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। শনিবার (৩০ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতরাতের তীব্র সঙ্ঘর্ষের সময় দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল চার ইসরাইলি সৈন্য। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে সুস্থ অবস্থায় পাওয়া যায়। তবে এ সময় একজন সৈন্য নিহত ও ১১ জনকে আহত অবস্থায় পাওয়া যায়।
সূত্রটি আরো জানিয়েছে, গতকাল সবচেয়ে তীব্র সঙ্ঘর্ষ হয়েছে যাইতুল এলাকায়। সেখানে ইসরাইলি বাহিনীর ৪০১তম ডিভিশনের ১৬২তম ব্রিগেডস ছিল। তাদের উপর হামাস গেরিলা হামলা চালাতে অন্তত সাতজন আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আল জাজিরা আরো জানিয়েছে, তীব্র হামলার মুখে টিকতে না পেরে যাইতুন লাকা থেকে ইসরাইলি বাহিনীকে প্রত্যাহার করে নেয়া হয়। এ সময় সেখানে কী ঘটেছে, এ বিষয়ে যেকোনো তথ্য ফাঁস করতে নিষেধাজ্ঞা আরোপ করে।
সূত্র : আল জাজিরা



