ইসরাইলের সমালোচকদের কণ্ঠরোধ করতে চায় যুক্তরাষ্ট্র

অধিকৃত ফিলিস্তিনিবিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানজে জানিয়েছেন, ‘অ্যাকশন ফর প্যালেস্টাইন’ গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্য হলো ইসরাইলের সমালোচকদের কণ্ঠরোধ করা।

নয়া দিগন্ত অনলাইন
অধিকৃত ফিলিস্তিনিবিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানজে
অধিকৃত ফিলিস্তিনিবিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানজে |সংগৃহীত

অধিকৃত ফিলিস্তিনিবিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানজে জানিয়েছেন, ‘অ্যাকশন ফর প্যালেস্টাইন’ গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্য হলো ইসরাইলের সমালোচকদের কণ্ঠরোধ করা।

বুধবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন যে, ‘অ্যাকশন ফর প্যালেস্টাইন’ গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা মূলত তাদের লক্ষ্য করে আরোপ করা হয়েছে, যারা আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত ইসরাইলকে জবাবদিহি করতে সাহস দেখায়।

তিনি বলেন, এই নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট লক্ষ্য হলো কয়েকজনকে নিশানা করে বহু মানুষকে চুপ করিয়ে দেয়া।

‘অ্যাকশন ফর প্যালেস্টাইন’ গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা হোদা আমৌরিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে মার্কিন সিদ্ধান্তকে ‘ভণ্ডামির চরম সীমা’ বলে বর্ণনা করেছেন।

তিনি লিখেছেন, ‘একজন ফিলিস্তিনি এবং একজন ইরাকি হিসেবে, যে দেশ আমার উভয় ভূমি ধ্বংস করেছে, সেই দেশ আমাকে সন্ত্রাসী বলছে- এটা ভণ্ডামির চরম সীমা।’

হোদা আমৌরি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অ্যাকশন ফর প্যালেস্টাইন’ গোষ্ঠীর মূল্যবোধের ‘বিপরীত’।

বুধবার মার্কিন ট্রেজারি বিভাগ ব্রিটিশ গোষ্ঠী ‘অ্যাকশন ফর প্যালেস্টাইন’-কে তাদের বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় যুক্ত করেছে। দেশটির অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করার দায়িত্বে থাকা সংস্থা, মার্কিন অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওফ্যাক), নিষেধাজ্ঞার আওতাধীন নাগরিক এবং বিশেষ ব্যক্তিদের তালিকায় এই গোষ্ঠীর নাম যুক্ত করেছে।

সূত্র : পার্সটুডে