মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে ইরানের মিসাইল তরঙ্গ হামলা

আইআরজিসি জানায়, তারা তিন ধরণের মিসাইল ও এক ধরণের হাইপারসনিক মিসাইল ব্যবহার করে মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলার ৩৪তম মিসাইল তরঙ্গ পাঠিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মার্কিন সেনা ও ইসরাইলি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আইআরজিসি এ হামলাকে ইরানের পক্ষে ৩৪তম মিসাইল তরঙ্গ হামলা হিসেবে অভিহিত করছে।

মঙ্গলবার (১০ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহরে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে আইআরজিসি এসব হামলার তথ্য প্রকাশ করে।

আইআরজিসি জানায়, তারা তিন ধরণের মিসাইল ও এক ধরণের হাইপারসনিক মিসাইল ব্যবহার করে মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে হামলার ৩৪তম মিসাইল তরঙ্গ পাঠিয়েছে।

বিবৃতিতে বলা হয়, আবুধাবির কাছে আল-ধাফরা বিমানঘাঁটি ও বাহরাইনের জুফায়ার বিমানঘাঁটিতে আমেরিকান সৈন্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এছাড়া বেশ কিছু ইসরায়েলি ঘাঁটিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে, বিশেষ করে রামাত ডেভিড বিমানঘাঁটি ও হাইফার বেসামরিক বিমানবন্দরে হামলা চালানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, তেলআবিবের পূর্বে বেনাই ব্রাকে ইহুদিবাদী সেনাবাহিনীর গোপন মিসাইল উৎক্ষেপকগুলোতে শক্তিশালী ইরানি মিসাইল আঘাত হেনেছে।

সূত্র: আল জাজিরা