ইসরাইলের জীবিত সব পণবন্দীদের হস্তান্তরের পর এবার ইসরাইলি বাহিনীর হাতে আটক এক হাজার ৯৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
তাদেরকে বহনকারী ৩৮টি বাসের মধ্যে দুইটি বাস ইতোমধ্যে ফিলিস্তিনের রামাল্লায় পৌঁছেছে।
যে ১৯৫০ জনকে ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হচ্ছে, তাদের মধ্যে এক হাজার ৭০০ জন আটক এবং ২৫০ জন কারাবন্দী ছিলেন বলে জানা গেছে।
ফিলিস্তিনি বন্দীদের নিয়ে রেড ক্রসের দুটি বাস রামাল্লায় পৌঁছানোর পর জড়ো হওয়া পরিবারগুলোর মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্বজনরা তাদের প্রিয়জনদের জড়িয়ে ধরে কাঁদছিলেন, অন্যরা তাদের কাঁধে তুলে উল্লাস করেছিলেন।
আজ যাদের মুক্তি দেয়া হয়েছে তাদের অনেকেই যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিলেন। তাদের মধ্যে অনেকেই দুর্বল দেখাচ্ছিল এবং কারো কারো চোখে আঘাতের চিহ্ন ছিল। অনেকেরই হাঁটতে কষ্ট হচ্ছিল।
সূত্র : বিবিসি



