ইরানের সাথে যুদ্ধে এ পর্যন্ত ইসরাইলের ৬০০০ মানুষ হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে আরো ২৩২ জন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের মন্ত্রণালয়।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের সাথে যুদ্ধে অনেক ইসরাইলি আহত হয়েছে
ইরানের সাথে যুদ্ধে অনেক ইসরাইলি আহত হয়েছে |সংগৃহীত

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ছয় হাজারের বেশি মানুষকে হাসপাতালে নেয়া হয়েছে।

মন্ত্রণালয় বলছে, বর্তমানে ১২১ জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৬ জন গুরুতর অবস্থায় আছেন।

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে আরো ২৩২ জন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের মন্ত্রণালয়।

সূত্র : বিবিসি