হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতি হচ্ছে- এমন আশায় বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমেছে। এই আলোচনা হরমুজ প্রণালীর অবরোধ দূর করতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির পথ খুলে দিতে পারে বলে ধারণা বিনিয়োগকারীদের।
গ্রিনিচ মান সময় ১২টা ২৪ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ৩৭ সেন্ট বা ০ দশমিক ৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭৯ দশমিক ৮ ডলারে নেমে এসেছে।
অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৩ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেল প্রতি ৭৪ দশমিক ৬৯ ডলারে নেমেছে।
গত বুধবার ব্রেন্টের দাম সামান্য বাড়ার পর এই দরপতন ঘটে।
সূত্র: আল জাজিরা



