দেরি হওয়ার আগেই নিজ দেশে ফিরে যান : মার্কিন সেনাদের উদ্দেশে ইরান

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি মার্কিন সেনাদের উদ্দেশে বলেছেন, দেরি হওয়ার আগেই নিজ দেশে ফিরে যান।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পতাকা
ইরানের পতাকা |ফাইল ছবি

ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি মার্কিন সেনাদের উদ্দেশে বলেছেন, দেরি হওয়ার আগেই নিজ দেশে ফিরে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইরানের নৌবাহিনীর সাহসী যোদ্ধারা এটা আবার প্রমাণ করেছে যে, পারস্য উপসাগর সব সময় পারস্য উপসাগর হিসেবেই থাকবে এবং এটি পরিচালনার দায়িত্বে রয়েছে বিজয়ী ইরান।’

ইব্রাহিম আজিজি মার্কিন সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, ‘দেরি হয়ে যাওয়ার আগেই আপনাদের অবশিষ্ট সরঞ্জাম ও সদস্যদের রক্ষা করতে পালিয়ে নিজ দেশের মাটিতে ফিরে যান। হয়তো তখন অন্তত নিজেদের সীমান্ত রক্ষা করতে পারবেন।’

সূত্র : পার্সটুডে