ইরানের নতুন নেতৃত্বের সাথে ‘আলোচনায় বসতে রাজি’ ট্রাম্প

ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নয়া দিগন্ত অনলাইন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |ফাইল ছবি

মার্কিন-ইসরাইল যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি নিজেও তাদের সাথে বৈঠকে বসতে রাজি বলে জানিয়েছেন ট্রাম্প।

রোববার মার্কিন গণমাধ্যম আটলান্টিককে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের সাথে আলোচনায় বসতে চায়, আর আমিও রাজি হয়েছি। আমি তাদের সাথে কথা বলব।’

‘তাদের আরো আগেই এটা করা উচিৎ ছিল,’ মন্তব্য ট্রাম্পের।

উল্লেখ্য, শনিবার ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। দেশটির ২০টির মতো প্রদেশে এ হামলা চালানো হয়। এ হামলায় শনিবারই খামেনি নিহত হয়েছেন বলে দাবি করে হামলাকারী দেশ দু’টি। পরে রোববার বিষয়টি নিশ্চিত করে ইরানি কর্তৃপক্ষও।

সূত্র : বিবিসি