আইএইএ’র সাথে সহযোগিতা স্থগিতের চূড়ান্ত অনুমোদন দিলেন ইরানের প্রেসিডেন্ট

গত মাসে ইরান-ইসরাইল যুদ্ধের পর প্রণীত এই আইন আজ কার্যকর করা হলো।

নয়া দিগন্ত অনলাইন
মাসউদ পেজেশকিয়ান
মাসউদ পেজেশকিয়ান |সংগৃহীত

জাতিসঙ্ঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ’র সাথে সহযোগিতা স্থগিতের আইন চূড়ান্ত অনুমোদন দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

তেহরান থেকে এএফপি জানায়, রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাথে সহযোগিতা স্থগিতের আইন অনুমোদন করেছেন মাসউদ পেজেশকিয়ান।

গত মাসে ইরান-ইসরাইল যুদ্ধের পর প্রণীত এই আইন আজ কার্যকর করা হলো।

সূত্র : এএফপি