গাজায় গত এক সপ্তাহে ত্রাণপ্রার্থী ৬০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। বৃহস্পতিবার (২ জুলাই) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় খাবারের সন্ধানে গিয়ে মাত্র পাঁচ সপ্তাহে অন্তত ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন পরিচালিত মার্কিন ও ইসরাইল সমর্থিত বিতরণকেন্দ্রে তারা নিহত হয়েছে। জাতিসঙ্ঘ এগুলোকে ‘মৃত্যুর ফাঁদ’ বলে অভিহিত করেছে।
উল্লেখ্য, ইসরাইল ও হামাসকে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তা বাস্তবে সম্ভব হয়নি। গাজায় ক্রমাগত আক্রমণ চালিয়ে গেছে ইসরাইলের সেনা। তবে এবার যুদ্ধবিরতি চুক্তির বয়ান অনেক বেশি বাস্তবসম্মত বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।
সূত্র : আল জাজিরা



