ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত ক্রমেই আঞ্চলিক রূপ নিচ্ছে। এ ছাড়া, ইরানের অর্থনীতিকে অবরোধ করতে যুক্তরাষ্ট্র যে হাতিয়ার ব্যবহার করছে, একই হাতিয়ার এখন ইরান ব্যবহার করছে দুনিয়ার বিরুদ্ধে।'
এর ফলে মধ্যপ্রাচ্যসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে নতুন করে অস্থিরতা ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত রোমানিয়ার নৌবাহিনীর কর্মকর্তা আলেক্সান্দ্রু হুদিস্তেনু।
আজ জাজিরা মঙ্গলবার (১৮ আগস্ট) জানিয়েছে, হুদিস্তেনু বলেন, 'যুদ্ধটি এখনো একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকলেও গোটা অঞ্চলই মূলত সংঘাতের মধ্যে রয়েছে।'
তিনি বলেন, ইয়েমেনের হাউছিরা লোহিত সাগর পর্যন্ত সংঘাতের ক্ষেত্র সম্প্রসারিত করেছে এবং সৌদি আরবগামী জাহাজ চলাচলের ওপর হুমকি দিয়েছে। কয়েক সপ্তাহ আগে কাস্পিয়ান সাগরেও হামলা হয়েছে। এর মাধ্যমে এই বিস্তৃত অঞ্চল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রের সাথে এক ধরনের যোগসূত্র তৈরি হয়েছে।
হুদিস্তেনুর মতে, ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধের ফলে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, তা অন্য অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়ে নতুন করে সংঘাতের জন্ম দিতে পারে। এর ফলে তৈরি হতে পারে 'অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার একটি পরিস্থিতি'।
তিনি বলেন, এই পরিস্থিতিকে নতুন নিরাপত্তা বাস্তবতা হিসেবে বর্ণনা করা ভুল হবে না।
হুদিস্তেনু আরো বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র যে সামরিক পদক্ষেপগুলো নিয়েছে, সেগুলো পরিস্থিতির মূল জটিলতা কাটিয়ে উঠতে পারেনি। বিশেষ করে হরমুজ প্রণালীর পরিস্থিতিতে কোনো পরিবর্তন আনতে পারেনি। এ কারণে ওয়াশিংটন এখন নিজেদের বিকল্পগুলো পুনর্মূল্যায়নের জন্য 'কৌশলগত বিরতি' নিয়েছে।
তার ভাষায়, সক্রিয় হামলার পর্যায় শুরুর পর ইরানের বন্দরগুলো অবরোধ করাই যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তবে এর মধ্যেই তৈরি হয়েছে নতুন ঝুঁকি। হুদিস্তেনু বলেন, 'ইরানের অর্থনীতিকে অবরোধ করতে যুক্তরাষ্ট্র যে হাতিয়ার ব্যবহার করছে, একই হাতিয়ার এখন ইরান ব্যবহার করছে দুনিয়ার বিরুদ্ধে।'



